ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় এক মর্মান্তিক ঘটনায় স্ন্যাকসের প্যাকেটের ভেতরে থাকা একটি ছোট প্লাস্টিকের খেলনা গিলে ফেলার কারণে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ন্যাকসের প্যাকেটের সঙ্গে থাকা ছোট প্লাস্টিকের বলটি শিশুটির গলায় আটকে যায়, যার ফলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।
শিশুটির নাম মুকুন্দ ময়ূর, সে গৌরীপুরা গ্রামের বাসিন্দা। তার বাবা সন্তোষ এবং মা ঐশ্বর্যার একমাত্র সন্তান ছিল সে। পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে পুরো গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে। ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 






















