সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বদলি সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি থাকা সত্ত্বেও অনেক শিক্ষক সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন করছেন, যা দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় পর্যায়ের কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা জাতীয় কমিটির দ্বারস্থ হচ্ছেন, যা অনাকাঙ্ক্ষিত। এখন থেকে নিজ নিজ এখতিয়ারাধীন আবেদনগুলো সংশ্লিষ্ট কমিটিগুলোকেই গ্রহণ ও নিষ্পত্তি করতে হবে। জাতীয় কমিটির আওতাধীন আবেদনগুলো অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে। কোনো শিক্ষক নিয়মের বাইরে সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন করলে তা বিবেচনা করা হবে না। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























