মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বন্দরে বিদেশগামীদের পিডিও কোর্স বন্ধ, কর্মীদের ভোগান্তি চরমে

নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) কর্তৃক পরিচালিত বিদেশগামী কর্মীদের তিন দিনব্যাপী প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন বা পিডিও কোর্স গত এক বছর ধরে বন্ধ রয়েছে। এর ফলে সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ সদর এবং বন্দর উপজেলার হাজার হাজার বিদেশগামী কর্মী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কোর্সটি দ্রুত পুনরায় চালু করার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরো (বিএমইটি) মহাপরিচালকের বরাবর একাধিকবার চিঠি দিয়েছেন বিআইএমটি, বন্দর শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউল হক।

জানা গেছে, ১৯৫৮ সালে ১২ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিআইএমটি নারায়ণগঞ্জে মেরিন টেকনোলজি, শিপবিল্ডিং টেকনোলজি, মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিসার, শিপ ফেব্রিকেশন, ওয়েল্ডিং, ইংরেজি, কোরিয়ান, জাপানিজ, ইতালিয়ানসহ বিভিন্ন কোর্সে সরকারিভাবে প্রশিক্ষণ প্রদান করে আসছে। বিদেশগামী কর্মীদের সুবিধার জন্য ২০১৭ সাল থেকে এখানে পিডিও কোর্স চালু করা হয়েছিল। তবে, ২০২৫ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে ওই বছরের ২১ জুলাই থেকে পিডিও কোর্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর থেকে হাজার হাজার বিদেশগামী কর্মী অন্য জেলায় গিয়ে প্রশিক্ষণ নিতে বাধ্য হচ্ছেন, যা তাদের সময় ও অর্থের অপচয় ঘটাচ্ছে।

এ বিষয়ে বিআইএমটি বন্দরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউল হক বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোর্সটি বন্ধ রেখেছে। স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী এবং ব্যবসায়ীদের অনুরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং তারা দ্রুত কোর্সটি চালু করার আশ্বাস দিয়েছেন। এছাড়াও, প্রতিষ্ঠানটি নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন বিভাগে কর্মচারী সংকটের কারণে মালামাল চুরির মতো ঘটনাও ঘটছে বলে তিনি জানান। জনবল বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

বন্দরে বিদেশগামীদের পিডিও কোর্স বন্ধ, কর্মীদের ভোগান্তি চরমে

আপডেট সময় : ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬