মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নিয়োগের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শাহবাগে মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী তাঁদের যোগদানের দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেছেন। তাঁরা আগস্ট মাসেই যোগদান করতে চান, তবে সরকার চাইলে অক্টোবরেও যোগদান করতে তাঁরা প্রস্তুত।

রবিবার (২ আগস্ট) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে তাঁরা জড়ো হয়ে এই কর্মসূচি শুরু করেন। এরপর সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বৃষ্টি উপেক্ষা করেই তাঁরা তাঁদের অবস্থান চালিয়ে যান।

এ সময় তাঁদের হাতে ‘শ্রেণিকক্ষে যেতে চাই, ছাত্রছাত্রীরা অপেক্ষায়’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, নিয়োগপত্র হাতে চাই’, ‘স্বপ্ন এখন হাতের কাছে, যোগদান কেন থেমে আছে’, ‘আমাদের দাবি মেনে নিন, দ্রুত নিয়োগপত্র দিন’ – এমন নানা স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুতা-মোজা থাকবে দুর্গন্ধমুক্ত: রইলো কার্যকর টিপস

নিয়োগের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শাহবাগে মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬