মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কিশোরগঞ্জ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির নতুন নেতৃত্বে সালাহ উদ্দিন ও রিপন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি হলেন মো. সালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হলেন মো. আক্তারুজ্জামান রিপন। শনিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারী ক্লাবে অনুষ্ঠিত এক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচিত হন।

নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গরীবে নেওয়াজ শাকিল এবং সহ-দপ্তর সম্পাদক মজিবুর রহমানের উপস্থিতিতে জেলার ৭৬ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কণ্ঠভোটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন করেন।

নবনির্বাচিত সভাপতি মো. সালাহ উদ্দিন বলেন, সহকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান রিপন বলেন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং প্রশাসনিক কর্মকর্তাদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন।

এ সময় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের পারস্পরিক সম্মতিতে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

কিশোরগঞ্জ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির নতুন নেতৃত্বে সালাহ উদ্দিন ও রিপন

আপডেট সময় : ১০:৩৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬