পরিবেশবান্ধব নগরী গড়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, বিগত সরকারের পরিবেশবিরোধী নীতির কারণেই আজকের এই জলবায়ু সংকটের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সফল করতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রশাসক প্রতিশ্রুতি দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো জনকল্যাণমূলক কাজে সিটি কর্পোরেশন সব সময় পাশে থাকবে।
রিপোর্টারের নাম 




















