মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং

বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার কলেজ শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের উদ্যোগে কলেজের প্রশাসনিক ভবন ও প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে এই সংক্রান্ত পোস্টার লাগানো হয়।

পোস্টারিংয়ের নেতৃত্বদানকারী ছাত্রদল নেতা শেখ পারভেজ মোশাররফ দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ ধারার রাজনীতির পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টির এজেন্ডা নিয়ে কাজ করছেন, যা গ্রহণযোগ্য নয়। তবে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে কলেজ কর্তৃপক্ষ দ্রুত পোস্টারগুলো অপসারণ করেছে।

এদিকে, এই পদক্ষেপের সমালোচনা করে জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দিন একে ‘গুপ্ত আওয়ামী লীগ’ চর্চা হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, বিএনপির অনেক নেতার বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে তারা নীরব থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং

আপডেট সময় : ০৫:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬