ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ভিড়, আসতে পারে কর্মবিরতির ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করছে। এই কর্মসূচিতে অংশ নিতে সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষকের যোগ দেওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা বাস রিজার্ভ করে ঢাকায় এসে প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন।

শিক্ষকদের এই কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত সংহতি জানিয়ে বক্তব্য দেবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই তথ্য জানিয়েছেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। অর্থ মন্ত্রণালয় গত ৫ অক্টোবর শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে পরিপত্র জারি করে, যেখানে বলা হয় যে শর্ত পালন সাপেক্ষে বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।

শিক্ষকদের অসন্তোষের পরিপ্রেক্ষিতে, শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫ অক্টোবর এই প্রস্তাব পাঠানো হয়েছিল।

শিক্ষকদের দাবি বিবেচনায় নিয়ে এবার ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা বৃদ্ধি এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা উন্নীত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু শিক্ষকরা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এর আগে গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর আগে এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য দূরীকরণ, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় এক লাখ শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ করেছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ভিড়, আসতে পারে কর্মবিরতির ঘোষণা

আপডেট সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫