ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বর্ষার অতিবৃষ্টিতে ছাদবাগান ও গাছের পরিচর্যা: কিছু জরুরি পরামর্শ

বর্ষার টানা বৃষ্টি বাগানের গাছপালা সতেজ করে তুললেও, অতিবৃষ্টির কারণে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। বিশেষ করে ছাদবাগানের ক্ষেত্রে অতিরিক্ত পানি, স্যাঁতসেঁতে আবহাওয়া এবং সূর্যের আলোর অভাবে গাছের রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ ও ছত্রাকের সংক্রমণ বেড়ে যায়। তাই এই সময়ে শখের বাগান সুস্থ, সতেজ ও সবল রাখতে প্রয়োজন একটু বাড়তি যত্ন ও সঠিক পরিচর্যা।

উদ্যানতত্ত্ববিদদের মতে, বর্ষাকালে নিয়মিত বৃষ্টির ফলে মাটিতে পর্যাপ্ত রস থাকায় এটি চারা রোপণের উপযুক্ত সময়। তাই আপনার বাড়িতে, ছাদবাগানে কিংবা বারান্দায় নতুন চারা লাগানোর এটাই সেরা সময়। তবে নতুন চারা রোপণের আগে গাছটিকে অন্তত চার-পাঁচ দিন ছায়ার মধ্যে রেখে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে দিন।

মুষলধারে বৃষ্টির ফলে টবে বা ড্রামে পানি জমে যেতে পারে, যা গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না; নিখুঁত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। মাটিতে ভেজা ভাব থাকলে নতুন করে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত পানিতে গাছের শিকড় পচে যেতে পারে বা এতে গাছ মরেও যেতে পারে। এ বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

বর্ষাকাল ডালপালা ছাঁটাইয়েরও উপযুক্ত সময়। এই সময়ে ডাল ছাঁটাইয়ের ফলে গাছের যে ক্ষতি বা ক্ষত হয়, গাছ তা খুব দ্রুত পূরণ করে নিতে পারে। নতুন গাছ কেনার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বৃক্ষমেলা থেকে সুন্দর একটি গাছ কিনে এনেই সরাসরি ছাদে বা কড়া রোদে বপন করা যাবে না। যে টবে চারা রোপণ করবেন, সেই টবের নিচে এক প্রস্থ ইটের খোয়া বা বালু দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করে তবেই চারা রোপণ করতে হবে। ভারী বৃষ্টির দিনে নতুন গাছ রোপণ না করে আকাশ পরিষ্কার হয়ে এলে রোপণ করা ভালো।

এছাড়াও, বাগান থেকে মরা গাছ দ্রুত অপসারণ করতে হবে। পচা বা রোগাক্রান্ত পাতা ও ডালপালাও দ্রুত ছাঁটাই করে ফেলতে হবে, যাতে রোগ অন্য গাছে ছড়িয়ে না পড়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে চাপের শঙ্কা: নতুন বেতন কাঠামো দুই বছর পেছানোর পরামর্শ আইএমএফের

বর্ষার অতিবৃষ্টিতে ছাদবাগান ও গাছের পরিচর্যা: কিছু জরুরি পরামর্শ

আপডেট সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬