ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

যুবসমাজকে কাজে লাগালেই দেশ সমৃদ্ধির পথে এগোবে: এলজিআরডি মন্ত্রী

বগুড়া প্রতিনিধি: দেশের সার্বিক উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যুবকদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে (আরডিএ) আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে আমাদের উৎপাদন ধরে রাখতে হবে এবং এ খাতে বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। যুবকদের চাকরির পেছনে না ছুটে কৃষিতে আগ্রহী করে তুললে দেশের চিত্র বদলে যাবে। তিনি আরও বলেন, দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। আগামীতে কৃষি ও সংশ্লিষ্ট গবেষণায় বরাদ্দ আরও বাড়ানো হবে বলে তিনি আশ্বাস দেন।

এর আগে, মন্ত্রী বগুড়া আরডিএ প্রাঙ্গণে আয়োজিত সবুজ প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ধারণা নেন। তিনি পল্লী উন্নয়ন, কৃষি এবং টেকসই উন্নয়নে সবুজ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

প্রদর্শনীতে আরডিএ-এর উদ্ভাবিত পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি ও পল্লী উন্নয়নভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এসব প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এগুলোর ব্যাপক প্রয়োগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

যুবসমাজকে কাজে লাগালেই দেশ সমৃদ্ধির পথে এগোবে: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ০২:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬