রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি পুকুর থেকে সাবিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত একটি পুকুর থেকে রোববার সকালে লাশটি পাওয়া যায়। নিহত সাবিদুলের বাবা কালাম হোসেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সাবিদুল নেশাগ্রস্ত অবস্থায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সকালে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























