ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাবেক রাষ্ট্রপতি হামিদ ও চুপ্পুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার বাংলাদেশ আজাদ পার্টি এই অভিযোগ দায়ের করে।

চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিলের পর বাংলাদেশ আজাদ পার্টির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা ও গুমের মতো ঘটনার সময় সাবেক এই দুই রাষ্ট্রপতি কোনো প্রতিবাদ করেননি। তাদের এসব অপরাধে মৌন সম্মতি ছিল বলে তিনি অভিযোগ করেন।

দলটির প্রধান সংগঠক মুন্সি বোরহান মাহমুদ জানান, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, বিচারিক হত্যা, গুম, খুন এবং আয়নাঘরের মতো বিভিন্ন ঘটনার সময় আবদুল হামিদ ও সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রের প্রধান ছিলেন। তৎকালীন রাষ্ট্রপতিরা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন জুগিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন। এই দুই সাবেক রাষ্ট্রপতি এসব অন্যায়ের দায় এড়াতে পারেন না এবং তারা ক্ষমতার অংশ হয়ে সুবিধা ভোগ করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

সাবেক রাষ্ট্রপতি হামিদ ও চুপ্পুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

আপডেট সময় : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬