মার্কিন কংগ্রেস সদস্য থমাস ম্যাসি অভিযোগ করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়িত্ব ও সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখ্যযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।’
যুক্তরাষ্ট্রের এই আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত খালি করেছে, আমাদের সেনা সদস্যদের বলির কাঠ বানিয়েছে, নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, দেশের ঋণ বাড়িয়ে দিয়েছে এবং অভ্যন্তরীণ চাহিদাকে উপেক্ষা করেছে।’ তিনি আরও অভিযোগ করেন যে, এই সবকিছুই করা হয়েছে ইসরাইলের জন্য।
রিপোর্টারের নাম 




















