ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবি: ৬ জন উদ্ধার, নিখোঁজ ১ পর্যটকের সন্ধানে অভিযান

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এখনো এক পর্যটক নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত আছে।

গতকাল (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে সাত আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে চারজন পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে একজন পর্যটক নিখোঁজ থাকেন।

নিখোঁজ পর্যটকের পরিচয় মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই বিজিবির চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে যুক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি চালানো সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ডুবুরি দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে সরকারি অফিসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ভালো উদ্যোগে পুরস্কার

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবি: ৬ জন উদ্ধার, নিখোঁজ ১ পর্যটকের সন্ধানে অভিযান

আপডেট সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬