ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর রাজধানী দিল্লির যন্তর মন্তরে আনন্দ উদযাপন করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং বিপুলসংখ্যক আন্দোলনকারী। এ সময় অভিজিৎ দীপকে এটিকে গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, “তেলাপোকার শক্তিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।”
একই সাথে, তিনি প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং গত ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিজিৎ দীপকে আরও বলেন, গণদাবির পক্ষে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়।
অন্যদিকে, সিজেপির সঙ্গে কেন্দ্র সরকারের তৃতীয় দফার বৈঠকের আগেই শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিকে কোনো দেশবিরোধী গোষ্ঠী যেন কাজে লাগাতে না পারে, সে বিবেচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, পরীক্ষা-সংশ্লিষ্ট মাফিয়াদের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া হবে না এবং এই ঘটনার দায় তিনি শুরু থেকেই নিজের কাঁধে নিয়েছিলেন।
রিপোর্টারের নাম 

























