ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ৬ শিশুর প্রাণহানি, উদ্বেগজনক পরিস্থিতি

সারাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬১৩ জন এবং ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে, যা সব মিলিয়ে নতুন রোগীর সংখ্যা ৬৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সরকারি হিসাবে হামে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৭২১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এই সময়ের মধ্যে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ৩৫ জনে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক লাখ ২২ হাজার ৭৬৩ শিশু। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ১৫ হাজার ২৭২ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫ হাজার ২৯৮ শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১ হাজার ৫৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪৫ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৪০ জনের হাম নিশ্চিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, যন্তর মন্তরে ‘স্বৈরাচার পরাজিত’ স্লোগান

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ৬ শিশুর প্রাণহানি, উদ্বেগজনক পরিস্থিতি

আপডেট সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬