ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ধামরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইসলামপুর এলাকায় বাটা জুতার কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী আবাস সাহা এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে এর পেছনে থাকা একটি কভারভ্যানও গতি কমিয়ে দেয়। একই সময়ে কভারভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থামার চেষ্টা করে।

এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘স্বাধীনতা পরিবহন’ নামের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে বাসের নিচে চলে যান এবং চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনজুর মোরশেদ জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সাভার হাইওয়ে থানার এসআই শাহাদাত হোসেন জানান, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ ও পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই ছিলেন। দুর্ঘটনায় চারটি যানবাহন ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। ধামরাই থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

ধামরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০২:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬