ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে দায়িত্ব পালনের প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যা শুক্রবার জারি হয়ে শনিবার প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার স্বীয় পদ ত্যাগ করেছেন এবং এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অপর এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই আদেশও অবিলম্বে কার্যকর হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা অনুপস্থিতিতে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, যা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, যন্তর মন্তরে ‘স্বৈরাচার পরাজিত’ স্লোগান

রাষ্ট্রপতির পদত্যাগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে দায়িত্ব পালনের প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬