ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসকে বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামী লীগ। তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে এবং আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।

বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার সকালে মমইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি, বরং ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। তিনি প্রতিশ্রুতি দেন, সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু উল্লেখ করেন যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ আরও বড় বৈষম্য তৈরি করেছে।

বিদ্যুৎ ঘাটতি দূরীকরণের বিষয়ে তিনি জানান, আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং পুরো দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশে দুর্নীতি নেই, অর্থপাচার নেই, কিন্তু উন্নয়ন কেন হচ্ছে— এটাই এখন কিছু মানুষের কাছে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের এই পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর ধরে অবহেলার শিকার ছিল এবং বর্তমান সরকার এসব জেলার উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সব উন্নয়ন চাহিদা পূরণ করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী তার বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন করতে চায়। বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বগুড়া-৬, বগুড়া-৩, নওগাঁ-৪, নওগাঁ-৫, নওগাঁ-৬, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, যন্তর মন্তরে ‘স্বৈরাচার পরাজিত’ স্লোগান

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬