চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার একটি ড্রেন থেকে প্রায় এক বস্তা পরিত্যক্ত গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে বায়েজিদের বিএসআরএম এলাকার ৫ নম্বর গলির বাংলাবাজারে ড্রেন পরিষ্কার করার সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা গুলিগুলো দেখতে পান। এরপর তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাভর্তি গুলি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলো তাজা নয়। চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন জানান, একটি গুলির সাধারণত দুটি অংশ থাকে—কার্তুজের খোসা এবং বুলেট বা প্রজেক্টাইল। উদ্ধার হওয়া বস্তায় এই দুই অংশের মধ্যে একটি অংশ পাওয়া গেছে।
উদ্ধার হওয়া গুলিগুলো কোথা থেকে এসেছে, কেন ড্রেনে ফেলে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 























