ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বছরে এক লাখ গাছ লাগানোর লক্ষ্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ‘বছরে এক লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সমন্বয় সাধন করা হবে। তিনি আরও জানান যে, উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রতিটিতে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও, প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি কমলগঞ্জ উপজেলাতেও বাস্তবায়ন করা হবে।

কর্মসূচি সফল করতে শ্রীমঙ্গলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বছরে এক লাখ গাছ লাগানোর লক্ষ্য

আপডেট সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬