ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ: বঙ্গভবনে দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনেই অবস্থান

নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই বসবাস করবেন। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নিরাপত্তার অংশ হিসেবে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় শুক্রবার বিকাল থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচি সম্পর্কে তার কার্যালয় থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার সকাল ১১টায় হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, যন্তর মন্তরে ‘স্বৈরাচার পরাজিত’ স্লোগান

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ: বঙ্গভবনে দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনেই অবস্থান

আপডেট সময় : ০৫:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬