ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ব্র্যাক ব্যাংকের কাসা ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার রেকর্ড প্রবৃদ্ধি

২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের শাখা বিতরণ নেটওয়ার্ক কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (CASA) ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার এক অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং এর বিস্তৃত বিতরণ নেটওয়ার্কের শক্তিশালী সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সাম্প্রতিক বছরগুলোতে ব্র্যাক ব্যাংক আমানত সংগ্রহে ধারাবাহিক ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রেখে চলেছে, যার ধারাবাহিকতায় এই মাইলফলক অর্জিত হলো। গ্রাহক-কেন্দ্রিক সেবা এবং সম্পর্ক-ভিত্তিক ব্যাংকিং কৌশলের মাধ্যমে ব্যাংকটি তার ব্যবসায়িক সম্প্রসারণে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করছে। এই সাফল্যে শাখা বিতরণ নেটওয়ার্কের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

এই বিশাল অর্জন উদযাপনে সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শাখা বিতরণ নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, বিতরণ নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং বিভিন্ন অঞ্চলের রিজিওনাল হেড ও শাখা ব্যবস্থাপকরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের এই অভূতপূর্ব অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের শাখা বিতরণ নেটওয়ার্কের নিবেদিতপ্রাণ কর্মীদের নিরন্তর প্রচেষ্টা।” তিনি আরও যোগ করেন, “দীর্ঘদিন ধরে গ্রাহকদের সাথে ব্র্যাক ব্যাংকের যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে, এই অর্জন তারই প্রতিফলন। আমরা গ্রাহকদের আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই সম্পর্ককে সুদৃঢ় করতে এবং আমাদের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

ব্র্যাক ব্যাংকের কাসা ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার রেকর্ড প্রবৃদ্ধি

আপডেট সময় : ০২:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬