রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে (২৩ ও ২৪ জুলাই) ৩২৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই অভিযানে ৯০৮টি গাড়ি ডাম্পিং এবং ৪২৬টি গাড়ি রেকার করা হয়েছে, যা মোট ১৩৩৪টি।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা এবং গুলশান—এই আটটি বিভাগে পরিচালিত অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি এবং মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৯২টি এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৭০টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















