ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পে ২০৩০ সালের লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে এই শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাংলাদেশ সক্ষম হবে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি একটি স্বনির্ভর ও প্রযুক্তি-নির্ভর বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ যৌথভাবে এই সেমিনারটির আয়োজন করেছে। এতে নীতিনির্ধারক, শিল্প প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। দুই দিনের এই আয়োজনে মোট ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং একটি প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ৮৭ লাখ টাকার সড়ক ১৫ দিনেই বিধ্বস্ত: ক্ষোভ স্থানীয়দের

সেমিকন্ডাক্টর শিল্পে ২০৩০ সালের লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রস্তুত: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬