ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঢাকায় ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন: ৭ দেশের ঐতিহ্য তুলে ধরা হলো অনুষ্ঠানে

সূচি ঘোষণার পর এবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে। আজ (শনিবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া সাতটি দেশের ঐতিহ্য তুলে ধরা হয়। এতে সাফের কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাসহ আরও অনেকে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসবে সাফের পনেরতম আসর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের সাফে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ খেলবে। আগামী ১ আগস্ট টুর্নামেন্টের ড্র হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সাফের এই আসরটি প্রাথমিকভাবে ২০২৫ সালে হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতার কারণে পিছিয়ে আসরের নতুন সূচি প্রকাশ করেছে সাফ কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, যন্তর মন্তরে ‘স্বৈরাচার পরাজিত’ স্লোগান

ঢাকায় ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন: ৭ দেশের ঐতিহ্য তুলে ধরা হলো অনুষ্ঠানে

আপডেট সময় : ০৫:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬