দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপ এবার অ্যাভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় প্রবেশ করেছে। তাদের সহযোগী প্রতিষ্ঠান আকিজ অ্যাভিয়েশন লিমিটেড কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন, শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে।
আকিজ অ্যাভিয়েশনের এই সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানো, আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য সেবা পাবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াতের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ অ্যাভিয়েশন টিমের তত্ত্বাবধানে এই সেবা পরিচালিত হচ্ছে।
এছাড়াও, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আকিজ অ্যাভিয়েশন আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ পরিচালনা করছে।
প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে এই সেবা চালু করা হয়েছে। রোগী পরিবহনের জন্য বেল-৫০৫ মডেলের একটি এবং যাত্রী পরিষেবার জন্য রবিনসন-৬৬ মডেলের দুটি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে। দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীরা এখন হেলিকপ্টারের ব্যবহার বাড়াচ্ছেন। এছাড়াও, প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধার কাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক বা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন এবং ব্যক্তিগত যাতায়াতকে সহজ করতে দেশে হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। বিশেষ প্রয়োজনে নিরাপদ ও সময়-সাশ্রয়ী যাত্রার জন্য আকিজ অ্যাভিয়েশন লিমিটেড পাশে থাকবে বলে তারা জানিয়েছে।
হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহন সেবার জন্য যোগাযোগ করা যাবে: ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫, ০১৭১৩-৪৮৮৪০৬ নম্বরে।
রিপোর্টারের নাম 

























