ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফেনীতে বালু ব্যবসার বিরোধে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসার টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছাগলনাইয়া আদালত মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে, যাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করতে গিয়ে তার গাড়িচালক আদনান, হুমায়ুন, সোহেল ও ইমনও আহত হন।

আহত রিয়াজ উদ্দিন মজুমদার টিপু জানান, ফেনী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা বাবদ আলমগীর সিদ্দিকীর কাছে তার প্রায় ১৪-১৫ লাখ টাকা পাওনা রয়েছে। কিছু টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে জয়নাল ও ইসমাইল নামে দুই ব্যক্তি বিষয়টি মীমাংসার কথা বলে তাকে আদালত মাঠে ডেকে নিয়ে যান।

তার দাবি অনুযায়ী, তিনি সেখানে পৌঁছানোর পর আলমগীর সিদ্দিকী ৪-৫টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে অতর্কিতে গুলিবর্ষণ শুরু করেন। এতে গুলির স্প্লিন্টার তার পায়ে লাগে এবং পরে শটগান দিয়ে মাথায় আঘাত করা হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা শুভপুর সড়ক দিয়ে গাড়িযোগে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় রিয়াজ উদ্দিন মজুমদার টিপু ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত আলমগীর সিদ্দিকীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, যন্তর মন্তরে ‘স্বৈরাচার পরাজিত’ স্লোগান

ফেনীতে বালু ব্যবসার বিরোধে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬