ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চাকসু নির্বাচনকে ঘিরে বহিরাগত প্রবেশে কঠোর সিদ্ধান্ত চবি প্রশাসনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড বা ব্যাংক রশিদ) সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহজনক মনে হলে যেকোনো ব্যক্তিকে তল্লাশি করতে পারবে। এই বিষয়ে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

চাকসু নির্বাচনকে ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের আগ্রহ থাকায়, নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

চাকসু নির্বাচনকে ঘিরে বহিরাগত প্রবেশে কঠোর সিদ্ধান্ত চবি প্রশাসনের

আপডেট সময় : ০৫:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫