ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় শহীদ শিক্ষার্থী মেহেদীর স্মরণসভা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অবস্থিত গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট)-এর মেধাবী শিক্ষার্থী জুলাই বিপ্লবে শহীদ মেহেদীর স্মরণে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের রেজিস্ট্রার সৈয়দ মো. শাকিলের সঞ্চালনায় এবং অধ্যক্ষ ইঞ্জি. মামুন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মেহেদীর বাবা সানাউল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ এবং জিস্ট পলিটেকনিকের একাডেমিক ইনচার্জ রিফাত শিকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদ মেহেদীর বাবা সানাউল্লাহ মিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার সন্তান মেহেদী ‘জুলাই বিপ্লব ২৪’-এর আন্দোলনে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকার পাইনাদী সিদ্ধিগঞ্জ পয়েন্টে যৌথবাহিনীর গুলিতে শহীদ হয়। সে ছিল জিস্ট পলিটেকনিকের এক মেধাবী শিক্ষার্থী, যার স্বপ্ন ছিল প্রকৌশলী হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখা। কিন্তু ফ্যাসিবাদী শক্তির দোসর যৌথবাহিনীর বুলেটের আঘাতে তার মস্তিষ্ক বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।

তিনি আরও বলেন, আমি শহীদ মেহেদীসহ ‘জুলাই বিপ্লব ২৪’-এর নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। অনুষ্ঠানে উপস্থিত সকলে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে টানা ১০ রাত মার্কিন হামলা, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

মুন্সীগঞ্জের গজারিয়ায় শহীদ শিক্ষার্থী মেহেদীর স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৭:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬