ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আবাসন ও পরিবহন সংকট নিরসনসহ ৫ দাবিতে ঢাকা কলেজে ছাত্র সমাবেশ

ঢাকা কলেজের আবাসন সংকট নিরসন, ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি এবং সুপেয় পানির ব্যবস্থাপনাসহ পাঁচ দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার বিকেলে কলেজের বকুলতলায় আয়োজিত এই সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা কলেজের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরে প্রশাসনের উদাসীনতার সমালোচনা করেন।

সংগঠনটির নেতারা অভিযোগ করেন, কলেজের শিক্ষার মান ক্রমেই হ্রাস পাচ্ছে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো চরমভাবে অবহেলিত হচ্ছে। বিশেষ করে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা এখনো বৈধ সিট পায়নি, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া ক্যান্টিন ও ডাইনিংয়ে পর্যাপ্ত ভর্তুকির অভাবে শিক্ষার্থীরা মানসম্মত খাবার থেকে বঞ্চিত হচ্ছে।

পরিবহন সংকটকে শিক্ষার্থীদের নিত্যদিনের ভোগান্তি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, ঢাকা শহরের বিভিন্ন রুটে পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারছে না। প্রশাসনের কাছে বারবার এসব দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। অবিলম্বে এই সংকটগুলো নিরসনে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ঘোষণা বাস্তবায়নে ঝালকাঠিতে রথযাত্রায় গাছের চারা বিতরণ

আবাসন ও পরিবহন সংকট নিরসনসহ ৫ দাবিতে ঢাকা কলেজে ছাত্র সমাবেশ

আপডেট সময় : ০৬:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬