ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর দিল সৌদি আরব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা ইকামা নবায়নের ক্ষেত্রে বড় ধরনের শিথিলতা এনেছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা চাইলে এক বা দুই বছরের পরিবর্তে মাত্র তিন মাসের জন্যও ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। এই নতুন নিয়ম চালুর ফলে নিয়োগকর্তা পরিবারগুলোর ওপর থেকে এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যৌথভাবে ‘মুসানেদ’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই ডিজিটাল সেবাটি চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা তাদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে ৩, ৬, ৯, ১২ থেকে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত যেকোনো মেয়াদে ইকামা নবায়ন করতে পারবেন। সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে অনলাইনেই এই সুবিধা গ্রহণ করা যাবে।

এর আগে গৃহকর্মীদের ইকামার জন্য ন্যূনতম এক বছরের ফি একসঙ্গে জমা দিতে হতো। আধুনিকায়ন ও ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর ফলে প্রবাসীদের কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর দিল সৌদি আরব

আপডেট সময় : ০৯:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬