ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ঢাকা বাইপাস প্রকল্পের উন্নয়ন কাজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের মদনপুর থেকে ভুলতা-গাউছিয়া অংশে সড়কের মাঝখানে বিদ্যুতের শতাধিক খুঁটি রেখেই চলছে প্রশস্তকরণ ও পিচ ঢালাইয়ের কাজ। চার লেনের এই গুরুত্বপূর্ণ সড়কের সার্ভিস লেনেও বহু খুঁটি অপসারণ না করায় এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুতগতির এই মহাসড়কে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও স্থানীয় বাসিন্দারা।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ৩ হাজার ৭২৩ কোটি টাকা ব্যয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের কাজ ২০১৯ সালে শুরু হয়। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও খুঁটি অপসারণ না করায় চরম ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার বিষয়টি তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রকল্পের রি-সেটেলমেন্ট অফিসার ফারদিন ইমাম জানান, খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে উন্নয়ন কাজে যেমন ধীরগতি আসছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিকেই এ পরিস্থিতির জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ঢাকা বাইপাস প্রকল্পের উন্নয়ন কাজ

আপডেট সময় : ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬