ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে কঠোর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে।
হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেনের ওপর সৌদি আরবের দীর্ঘদিনের ‘অন্যায্য ও নিপীড়নমূলক’ অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করে অবিলম্বে এই নৌ অবরোধ কার্যকর করার কথা জানিয়েছে গোষ্ঠীটি। তবে হুতিদের এই আকস্মিক ঘোষণার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। মার্কিন বাহিনী ইরানে হামলা চালানোর প্রতিবাদে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হুতিদের এই সিদ্ধান্ত বিশ্ব তেল বাজারে তীব্র অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
রিপোর্টারের নাম 






















