ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গাজীপুরে পুলিশি হেফাজত থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুর সদর মেট্রো থানার গারদখানা থেকে আদালতে পাঠানোর প্রস্তুতিকালে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছে সম্রাট নামের এক দুর্ধর্ষ ডাকাত। সোমবার দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পলাতক সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করার জন্য থানায় গারদখানায় নেওয়া হয়েছিল। এ সময় তার হাত চিকন হওয়ার সুযোগ নিয়ে অত্যন্ত কৌশলে হাতকড়া থেকে হাত বের করে সে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে বিভাগীয় পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

গাজীপুরে পুলিশি হেফাজত থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি

আপডেট সময় : ০৯:০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬