ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চবিতে চাকরি মেলা: ৩০ প্রতিষ্ঠানে ৫ হাজার শিক্ষার্থীর জীবনবৃত্তান্ত জমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এক্সিলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে চবি ক্যাম্পাসে দিনব্যাপী এক বিশাল চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় মেঘনা গ্রুপ, ইসলামী ব্যাংক, প্রাণ ও সিটি ব্যাংকসহ দেশের শীর্ষস্থানীয় প্রায় ৩০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। মেলা চলাকালীন প্রায় ৫ হাজার শিক্ষার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এই মেলার মাধ্যমে প্রায় ৫০০ শিক্ষার্থীর জন্য স্থায়ী চাকরি, খণ্ডকালীন কাজ ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হতে পারে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দক্ষতা ও আগ্রহ যাচাই করেছেন। মেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি ‘ক্যারিয়ার সামিট’ অনুষ্ঠিত হয়। সেখানে পেশাগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, একই প্রাঙ্গণে দেশের বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এর মাধ্যমে তারা কর্পোরেট জগতের চাহিদা সম্পর্কে যেমন জানতে পেরেছেন, তেমনি নিজেদের ক্যারিয়ার নিয়ে আত্মবিশ্বাসও বেড়েছে। চাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পেশাগত জীবনে এগিয়ে দিতে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

চবিতে চাকরি মেলা: ৩০ প্রতিষ্ঠানে ৫ হাজার শিক্ষার্থীর জীবনবৃত্তান্ত জমা

আপডেট সময় : ১০:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬