ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন, ক্যান্টিন ও ডাইনিংয়ে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং সুপেয় পানির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার বিকেলে কলেজের বকুলতলায় আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকা কলেজের শিক্ষার মান ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং প্রশাসন সংকট নিরসনে কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না। বিশেষ করে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও বৈধ আবাসন সুবিধা পায়নি। এছাড়া পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারছে না, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
নেতাকর্মীরা আরও বলেন, সাতটি কলেজের জন্য বরাদ্দকৃত বাজেট প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। প্রশাসনের নির্লিপ্ততার সমালোচনা করে তারা অবিলম্বে শিক্ষার্থীদের নায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা।
রিপোর্টারের নাম 

























