ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পেকুয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার রাজাখালী ইউনিয়নে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

রাজাখালীর এয়ার আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে বিমান বাহিনীর উইং কমান্ডার মনোয়ারুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে বিমান বাহিনীর এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্কোয়াড্রন লিডার জিল্লুর ও ফ্লাইট লেফটেন্যান্ট ফারদিনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

পেকুয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

আপডেট সময় : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬