ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সন্দ্বীপে পানিবন্দি লাখো মানুষ, জনপ্রতি বরাদ্দ মাত্র দেড় টাকা

চট্টগ্রামের সন্দ্বীপে টানা এক সপ্তাহের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি হিসাবে ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হলেও বাস্তবে পানিবন্দি মানুষের সংখ্যা লক্ষাধিক। অথচ এই বিপুলসংখ্যক দুর্গত মানুষের জন্য সরকারিভাবে মাত্র দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা জনপ্রতি দেড় টাকারও কম।

অপ্রতুল বরাদ্দের মধ্যেও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন কোমরপানি ভেঙে দুর্গত এলাকায় গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি ত্রাণ তাদের প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের তহবিল ব্যবহার করে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা-পাহাড়ধসে ঘরছাড়া ৩৮ হাজার, স্থায়ী বাস্তুচ্যুতির শঙ্কায় অনেকে

সন্দ্বীপে পানিবন্দি লাখো মানুষ, জনপ্রতি বরাদ্দ মাত্র দেড় টাকা

আপডেট সময় : ০২:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬