টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির যে চিত্র ফুটে উঠেছে, তা স্থানীয় চাষিদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য পুকুর ও মাছের প্রজেক্ট তলিয়ে যাওয়ায় মৎস্য চাষিরা পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা মৎস্য দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, উপজেলার নয়টি ইউনিয়নে ১৬২০টি পুকুর ও ২৬২ হেক্টর আয়তনের মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকা ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি প্রণোদনা ও সহায়তার দাবি জানিয়েছেন, যাতে তারা পুনরায় মাছ চাষে ফিরে আসতে পারেন। উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বলে মৎস্য কর্মকর্তা তানভীর আহসান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























