কক্সবাজারের কুতুবদিয়ায় টানা সাত দিনের ভারী বর্ষণে প্রায় ৬ হাজার একর লবণ মাঠ প্লাবিত হয়েছে। এতে উৎপাদিত প্রায় ১২ লাখ মণ লবণ এখন পানির নিচে তলিয়ে আছে। ন্যায্য দাম পাওয়ার আশায় যেসব চাষি ও ব্যবসায়ী লবণ গর্তে মজুত করেছিলেন, মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখন তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
স্থানীয় লবণ চাষিরা জানান, গত মৌসুমে লবণের দাম কম থাকায় তারা বড় বড় গর্ত করে লবণ জমা রেখেছিলেন। এখন পানি জমে থাকায় সেই লবণ বিক্রির অনুপযোগী হয়ে পড়ছে এবং গর্তের ছিদ্র দিয়ে লবণ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পানি কমতে শুরু করেছে এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে চাষিদের মাঝে রয়ে গেছে বড় ধরনের আর্থিক ক্ষতির দুশ্চিন্তা।
রিপোর্টারের নাম 

























