বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাতে কুতুবদিয়ার অদূরে উত্তাল সমুদ্রে ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন, তাকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটিতে ১২ জন জেলে ছিলেন। এর মধ্যে সাতজন অন্য ট্রলারের সহায়তায় প্রাণে বাঁচলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযানে চারজনের মরদেহ পাওয়া যায়। কুতুবদিয়া থানার পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাগরে নিখোঁজ থাকা জেলের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























