ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক জহির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। এই কমিটিতে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনকে সভাপতি এবং মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন ঘোষিত কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি, ২৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সহ-সাধারণ সম্পাদক এবং ১৪ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। এছাড়াও ছয়জন সদস্য পদ লাভ করেছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বেরোবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বেরোবি শাখা ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন সভাপতি এবং মো. জহির রায়হান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। প্রায় সাত মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. জহির রায়হান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই নতুন কমিটি কার্যকরভাবে কাজ করবে। সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন জানান, নতুন কমিটিতে পরীক্ষিত ও যোগ্য নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে মিসরকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক জহির

আপডেট সময় : ১০:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬