ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ঢাবিতে বড় পর্দায় ফুটবল ম্যাচ সম্প্রচার স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নির্ধারিত ভেন্যুগুলোতে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজক সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি উদ্যোগ ও ছাত্রদলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তবে বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে দর্শকদের নিরাপত্তা এবং যান্ত্রিক সুরক্ষায় আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে। যেসব ভেন্যুতে সম্প্রচার বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ, কবি জসীমউদদীন হল মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ।

আয়োজক কমিটি জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আগামীকাল থেকে পুনরায় নিয়মিতভাবে প্রতিটি ম্যাচ বড় পর্দায় প্রদর্শন করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিকূল আবহাওয়ায় ঢাবিতে বড় পর্দায় ফুটবল ম্যাচ সম্প্রচার স্থগিত

আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬