কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত কয়েদি আরিফুল ইসলাম (২৮) কুষ্টিয়ার খোকসা উপজেলার রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম। তিনি জানান, রাত ৮টার দিকে আরিফুল ইসলাম বুকে ব্যথা অনুভব করলে কারাগারের হাসপাতালে তার ইসিজি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. আবদুল মন্নান জানান, রাত ৯টার দিকে কারাগার থেকে এক বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। কারাগার ও হাসপাতাল সূত্র প্রাথমিকভাবে ধারণা করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
রিপোর্টারের নাম 
























