রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দ্য ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরআহসান মৃদুলকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি ইবতেসাম শান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ১১ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আরিফ-উজ-জামান কোরবান, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী, অর্থ সম্পাদক দীন ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুনান হাওলাদার দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে তাজনিন নিশাত ঋতু, তারিফুল ইসলাম, মো. নাজমুল হুদা ও রাহাত আল খালেদ এবং সদস্য হিসেবে আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখাই হবে তাদের মূল লক্ষ্য। সংগঠনের ঐতিহ্য রক্ষায় তারা সবার সহযোগিতা কামনা করেছেন।
রিপোর্টারের নাম 

























