ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মাতুয়াইল ল্যান্ডফিলের বিষাক্ত ধোঁয়া: দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে বর্জ্য পোড়ানোর মাধ্যমে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ও তীব্র বায়ু দূষণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সবচেয়ে বড় এই ময়লার ভাগাড় থেকে সৃষ্ট দূষণের পরিপ্রেক্ষিতে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করে।

রুলে আইন প্রয়োগ ও প্রকল্পের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর ঢাকার পরিচালক, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল ও বর্ধিতকরণ প্রকল্পের পরিচালক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জেলা প্রশাসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল কালাম আজাদ। তিনি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং ময়লা পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। যেখানে জনগণের জীবনের নিরাপত্তা ও দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখার কথা রাষ্ট্রের, সেখানে খোদ সিটি করপোরেশনের প্রকল্পই আজ দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় ধরা পড়ল বিরল রাজা ইলিশ, ৯ হাজার টাকায় বিক্রি

মাতুয়াইল ল্যান্ডফিলের বিষাক্ত ধোঁয়া: দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

আপডেট সময় : ১০:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬