ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

স্বাস্থ্য খাতে বিনিয়োগ ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্ব অপরিহার্য। সরকার এই খাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।

অর্থমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, চিকিৎসার সরঞ্জাম উৎপাদন এবং ওষুধ শিল্পের প্রসারে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, মানুষের নিজস্ব ব্যয় কমিয়ে চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। এজন্য গ্রামীণ ও শহর পর্যায়ে স্বাস্থ্যসেবার সমন্বয় এবং দক্ষ জনবল নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গোমতী নদীর চরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতে বিনিয়োগ ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার

আপডেট সময় : ০৭:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬