ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নবীনগরে তৃতীয় শ্রেণির ছাত্র অপহরণ: সাবেক দুলাভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে তার নিজের বোনের সাবেক স্বামীর বিরুদ্ধে। নবীনগর পৌরসভার নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার শিক্ষার্থী মো. আবদুল্লাহ (৯) মাদরাসার সামনে থেকে অপহৃত হয়েছে বলে তার মা সুফিয়া বেগম নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপহৃত আবদুল্লাহ নারায়ণপুর গ্রামের নবী মিয়ার ছেলে।

জানা গেছে, প্রায় এক মাস আগে নবী মিয়ার মেয়ে রিমা আক্তারের সঙ্গে নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের মো. খলিল মিয়ার বিবাহবিচ্ছেদ হয়। রিমা আক্তারের অভিযোগ, দাম্পত্য কলহের জের ধরে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং এরপর থেকেই খলিল মিয়া ও তার পরিবার তাদের হুমকি দিয়ে আসছিল।

সুফিয়া বেগম জানান, গত রোববার সকালে তার ছেলে আবদুল্লাহ মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে খলিল মিয়া ও তার সহযোগীরা মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত আবদুল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি খলিল মিয়া ও তার বাবা নুরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি রফিকুল ইসলাম এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের অভিভাবকরা চরম আতঙ্কে রয়েছেন। তিনি দ্রুত আবদুল্লাহকে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক টাকার বেতন আর এক সমুদ্র উদারতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অজানা মানবিক দিক

নবীনগরে তৃতীয় শ্রেণির ছাত্র অপহরণ: সাবেক দুলাভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬