ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পটুয়াখালীর মহিপুরকে উপজেলা ঘোষণার প্রক্রিয়া শুরু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা

পটুয়াখালীর মহিপুর থানাকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভা নিয়ে নতুন ‘মহিপুর উপজেলা’ গঠিত হতে যাচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এই নির্দেশনা জারি করে। আবেদনে উল্লেখ করা হয়, মহিপুর দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এখানে দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটা অবস্থিত হওয়ায় এর প্রশাসনিক গুরুত্ব অপরিসীম। ভৌগোলিক অবস্থান ও বিপুল জনসংখ্যার সেবার চাহিদা বিবেচনায় মহিপুরকে উপজেলা ঘোষণা করা জনস্বার্থে অত্যন্ত জরুরি।

নতুন উপজেলা গঠনের এই খবরে মহিপুরসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু হলে এই অঞ্চলের উন্নয়ন ও নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজতর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক টাকার বেতন আর এক সমুদ্র উদারতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অজানা মানবিক দিক

পটুয়াখালীর মহিপুরকে উপজেলা ঘোষণার প্রক্রিয়া শুরু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা

আপডেট সময় : ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬